ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল। শুক্রবার রাত ৮টার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাড়ির সামনে রিকশা থেকে নামার পর মুকুলের পিঠ ও কোমরে গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় তাকে নবীনগর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















