রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বানিজ্য/অর্থনীতি
  2. ভিডিও

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৫৯ বিলিয়ন ডলার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী এ অঙ্ক ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

এর আগে আকু আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহে রিজার্ভে সামান্য হলেও উন্নতি হয়েছে। তবে ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মানদণ্ডে বাংলাদেশ এখন সীমার শেষ প্রান্তে অবস্থান করছে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ৪৯০ কোটি ডলারের বেশি। পুরো ২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

সর্বশেষ - জাতীয়

আদালত অবমাননা মামলায় হাসিনাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হতে নির্দেশ

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

নজিরবিহীন সাংবিধানিক সংকটে পশ্চিমবঙ্গ, কী করবেন মমতা?

চিন্তার স্খলন রোধে বিশুদ্ধ জ্ঞানচর্চা ও সহনশীলতার আহ্বান

৬৫৫০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ১০ম গ্রেড

মির্জা ফখরুল আগামী বছরের মধ্যে ঢাকায় ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব

কার্যালয়ের পুরনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন প্রধানমন্ত্রী

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ