রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. ভিডিও

ফার্মগেট দুর্ঘটনার পর উত্তরা-আগারগাঁও মেট্রো চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে বেয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যুর পর মেরামত কাজে নেমেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম। বর্তমানে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে মেট্রো চলাচল শুরু হয়েছে, তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে ট্রেন বন্ধ রয়েছে

রবিবার বিকেলে এমআরটি লাইন-৬ প্রকল্প পরিচালক আবদুল ওহাব বলেন, “বেয়ারিং প্যাড খুলে পড়া অংশে মেরামত কাজ চলছে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক।”

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের কাছে ৪৩৩ নম্বর পিলার থেকে রাবারের বেয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন। ঘটনাটির পর মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রো চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

বিকাল সোয়া ৩টার দিকে ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম একটি মেইন লিফট গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মেরামত কাজ শুরু করে। সরেজমিনে ফার্মগেট এলাকায় ব্যাপক পুলিশি উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঘটনাস্থলে থাকা এমআরটি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ সিদ্দিক বলেন, “ডিএমটিসিএলের টেকনিক্যাল টিম মেরামত কাজ করছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলবে, তবে আগারগাঁও-মতিঝিল অংশে ট্রেন চলাচল আজ নাও শুরু হতে পারে।”

সর্বশেষ - জাতীয়