শুক্রবার , ৩০ মে ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

অসুস্থতা কাটিয়ে মাঠে ফিরলেন তামিম ইকবাল, ব্যাট হাতে হাঁকালেন ছক্কা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ণ

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে ব্যাট হাতে মাঠে ফিরলেন বাংলাদেশের সফলতম ওপেনার তামিম ইকবাল। অনুশীলনে একের পর এক ছক্কা হাঁকানোর একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি নিজেই। ক্যাপশনে তামিম লিখেছেন, “অসুস্থতার পর প্রথবার মাঠে, আলহামদুলিল্লাহ।”

বৃহস্পতিবার পোস্ট করা সেই ভিডিওটি শুক্রবার সকাল পর্যন্ত ৩৭৭ বার শেয়ার হয়েছে এবং এতে প্রায় তিন হাজার মন্তব্য পড়েছে। অনেকেই তামিমকে দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত রোজার ঈদের আগে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তামিম। সে যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন দেশের সফলতম এই ওপেনার। ঢাকার এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার তখন বলেছিলেন, “ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।”

সর্বশেষ - শিক্ষা