বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

লিবিয়া থেকে দেশে ফিরেছে ১৭৫ বাংলাদেশি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ

লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অভিবাসনবিষয়ক সংগঠন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, ফেরত আসা ব্যক্তিদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্নের কাজ চলছে।

জানা গেছে, অধিকাংশ বাংলাদেশি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকেই অপহরণ, আটক ও শারীরিক নির্যাতনের শিকার হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা ও আইওএমের সহায়তায় তাদের দেশে ফেরত আনা সম্ভব হয়েছে। বিমানবন্দরে পৌঁছালে আইওএম কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সর্বশেষ - শিক্ষা

বিধি মেনে নির্দেশনা দেবো, বেআইনি নয়: সিইসি

পদ্মা নদীর ভয়াবহ রূপে বিপর্যস্ত জনজীবন

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু

সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী

অকৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

দেশের রাজনীতিতে ‘সুবাতাস’ বইবে লন্ডন বৈঠকের পর: রিজভী

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বায়োটেকনোলজিই ভবিষ্যতের পথ: শিক্ষা উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ