মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে আফতাবের কর্মসূচি- চট্টগ্রাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থানীয় পরিবেশক ও খামারিদের ক্ষমতায়নে আফতাবের কর্মসূচি- চট্টগ্রাম

আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড, ২৩ নভেম্বর, ২০২৫ তারিখে চট্টগ্রামে “আফতাব রিজিওনাল মিট” শীর্ষক একটি কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল এই অঞ্চলের নিবেদিতপ্রাণ ডিলার ও খামারিদের জন্য গুণগত মানসম্মত ফিড নিশ্চিত করা যা একই সাথে এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত নিরাপদ ফিড।

সিইও মাহাবুবুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। তাঁর সুনির্দিষ্ট লক্ষ্য ছিল: স্থানীয় পরিবেশকদের সাথে নিয়ে খামারিদের সরাসরি সহায়তা এবং দেশের অর্থনীতিকে গতিশীল করা। দাউদ হেলাল ফাহিম (অপারেশন) -এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এই কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে আফতাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল্লাহ, হেড অফ নিউট্রিশন: তানভীর হোসেন এবং চট্টগ্রামের ভারপ্রাপ্ত আরএসএম হোসাইন মোহাম্মদ মঈনুদ্দিন সহ চট্টগ্রামের সেলস টীম।

সর্বশেষ - জাতীয়