রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
  1. সর্বশেষ
  2. ভিডিও

ইফতেখারুজ্জামান আইনশৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে পুলিশসহ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের নৈতিক ও পেশাগতভাবে ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা এখনো তৈরি হয়নি। এ কারণে আমরা তাদের কাছ থেকে এখনো সর্বোচ্চ পেশাদারত্ব আশা করতে পারি না। গতকাল রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত এক কর্মশালায় তিনি এসব বলেন। ‘ট্রেনিং অন ইলেকশন রিপোর্টিং অ্যান্ড সেফটি অব দ্য জার্নালিস্ট’ শীর্ষক কর্মশালায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ফিন্যান্স) তাপতুন নাসরীন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী।ইফতেখারুজ্জান বলেন, বাংলাদেশের বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। অনেক সময় মাঠপর্যায়ে আইন প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দেয়। এ ব্যর্থতার দায় আমাদের সবারই। তিনি আরও বলেন, নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তা দেওয়াসহ অনেক জটিল ইস্যু আছে।

এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে কনভিন্স করতে পারিনি, আমাদের আবার নির্বাচন কমিশনের কাছে যেতে হবে। বিশেষ করে ভোট কেন্দ্রে যাদের ক্ষমতা ও কর্তৃত্ব  বেশি,  যারা নিজেদের নির্বাচনের ফলাফলে বিজয়ী ধরে রেখেছেন, সাংবাদিকদের সুষ্ঠু দায়িত্ব পালনে তাদের বাধা দেওয়ার প্রবণতা বেশি। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে এটা ভাবার কোনোই সুযোগ নেই। গত ২০২৪-এর ৫ আগস্ট থেকে আমরা সেটা দেখছি।
সব মিলিয়ে আমাদের কাজ মসৃণ হয়ে গেছে এটা ভাবারও সুযোগ নেই। পুলিশ বাহিনীর এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ না হলেও আশা করব তারা দলীয়ভাবে প্রভাবিত হবেন না।

সর্বশেষ - জাতীয়

‘ইন্টারনেট ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

নির্বাচন ঘিরে ডিসি-এসপি-ইউএনও বদল আসছে

বঙ্গোপসাগরে বজ্রমেঘ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

গণহত্যার প্রতিবাদে প্যারিস-স্টকহোমে উত্তাল জনতা

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শিক্ষা ভবনের উদ্দেশে লং মার্চে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

র‍্যাব-ডাকাত ধাওয়া-পাল্টা ধাওয়া: জনতার ভুল বোঝাবুঝিতে র‍্যাব সদস্যরা গণপিটুনির শিকার

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া

গুলশানের বাসায় ফিরলেন তারেক রহমান

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ