সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৩, ২০২৫ ৪:১৯ পূর্বাহ্ণ

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আজ (সোমবার) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে বিভিন্ন অঞ্চলের স্কুল ও কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিলেও ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।

সর্বশেষ - জাতীয়

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

যুবলীগ নেতার বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ

ইরানে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৫৮৫

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিরন্তর সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান তারেক রহমানের

আইসিটি মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে ঢাকায় হেফাজতে নিয়েছে সেনাবাহিনী

থাইরয়েড মেলায় ৫০০ টাকায় মিলছে চিকিৎসা সেবা

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

আরপিও সংস্কারে চূড়ান্ত সুপারিশে বৈঠকে নির্বাচন কমিশন

স্পেনে তীব্র গরমে দুই সপ্তাহে প্রাণহানি সহস্রাধিক

এভারকেয়ার হাসপাতালের দুই খোলা মাঠে ওঠানামা করবে হেলিকপ্টার