শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

শিক্ষা ভবনের উদ্দেশে লং মার্চে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ণ

অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আগামী সোমবার (১৩ অক্টোবর) ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “এখন এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা আশা ও আত্মত্যাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া।”

তারা আরও হুঁশিয়ারি দেন, অধ্যাদেশ অবিলম্বে জারি না হলে আন্দোলন আরও তীব্র হবে
শিক্ষার্থীদের দাবি, ২৪–২৫ সালে শুরু হওয়া এই আন্দোলন এখন শুধু দাবি নয়, অস্তিত্বের লড়াই—এটি সাত কলেজের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল ও পরিণত আন্দোলন।

সর্বশেষ - জাতীয়