বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের রাষ্ট্রীয় সম্মান ও পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস সরকারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সব ধরনের সহায়তা প্রদানের অঙ্গীকার করেছে সরকার। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামীকাল (শুক্রবার) সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। আইন উপদেষ্টা জানান, নিহতদের উপযুক্ত রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে। এটি সরকারের পক্ষ থেকে শোকাহত পরিবারগুলোর প্রতি এক সংহতি এবং স্বীকৃতি।

সর্বশেষ - জাতীয়