বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধানের রোডম্যাপ প্রকাশ করল জাতিসংঘ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মর্যাদা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিতে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের চলমান বৈঠকের মধ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

জাতিসংঘ জানায়, ২০২৩ সালের শেষ দিকে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত নতুন করে শুরু হলে দেড় লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এর আগে থেকেই কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যাদের অধিকাংশই ২০১৭ সালের সেনা অভিযানে পালিয়ে আসে।

প্রতিবেদনে রোহিঙ্গাদের অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষাকে নথিবদ্ধ করে বলা হয়েছে, এই সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের কণ্ঠস্বরকে আন্তর্জাতিক আলোচনায় প্রাধান্য দিতে হবে।

জাতিসংঘের মতে, এ প্রতিবেদন রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং মিয়ানমারের অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রোডম্যাপ প্রণয়নে সদস্য রাষ্ট্র ও দাতাদের জন্য অগ্রাধিকার নির্ধারণে সহায়ক হবে।

সর্বশেষ - জাতীয়