শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ

ঢাকা, ২১ ফেব্রুয়ারি — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির অধিকার আদায়ের প্রথম বড় সংগ্রাম, যার ধারাবাহিকতায় পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। তিনি উল্লেখ করেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন— এটাই স্বাধীনতার মূল চেতনা। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে তারা কাজ করে যাচ্ছেন। তার দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াই ছিল গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। গত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, যারা নিজেদের মুক্তিযুদ্ধের দাবিদার হিসেবে পরিচয় দিত, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে দেশকে লুটপাট, গুম ও হত্যার রাজ্যে পরিণত করেছিল। তবে বর্তমানে নির্বাচনের মাধ্যমে দেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরে এসেছে এবং একটি নির্বাচিত সরকার গঠিত হয়েছে।

তিনি বলেন, এখন জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান চ্যালেঞ্জ। অঞ্চল, শ্রেণি ও পেশাভেদে মানুষের প্রত্যাশা ভিন্ন হতে পারে, তবে সবার আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করবে।

সর্বশেষ - জাতীয়

ঢাকায় স্থগিত পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

জাতীয় নির্বাচন বিলম্বিত করার ‘দৃশ্যপট’ তৈরি হচ্ছে

পবিত্র ঈদুল আজহার আবহাওয়া পূর্বাভাস: কিছু এলাকায় বৃষ্টি সম্ভাবনা

প্রশাসনের হুঁশিয়ারিতে স্বেচ্ছায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা

বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে হট্টগোল

পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া

দীর্ঘ বিরতির পর নওশাবার ছোটপর্দায় প্রত্যাবর্তন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও উত্তাল নেপাল, সংসদ ভবনে আগুন

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪