বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ভিডিও

মীরসরাইয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে আধিপত্য বিস্তার ও কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মীরসরাই থানার পাশেই এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইমরান আনোয়ার, সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল আল নোমান, দুর্গাপুর ইউনিয়নের কর্মী শেখ শাহরিয়ার এবং পৌর ছাত্রদলের কর্মী ইমরান হাসান। তাদের মধ্যে ইমরান আনোয়ার ঘাড়ে আঘাত পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলেও দ্রুত পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কলেজ ছাত্রদল ক্যাম্পাসে শিবিরের কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে এবং নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা করে। পরে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের হামলার মুখে পড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সর্বশেষ - জাতীয়