শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১০, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনার বহিঃপ্রকাশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা জনগণ করেছিল। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকারের অঙ্গীকার অত্যন্ত সুস্পষ্ট। সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। এরই মধ্যে সরকার জুলাইযোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন করেছে।

ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সংক্ষুব্ধ পক্ষের আইনগতভাবে আপিলের সুযোগ আছে।’

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকার বদ্ধপরিকর। আইনমন্ত্রী এরই মধ্যে এ বিষয়ে জাতীয় সংসদে সুস্পষ্টভাবে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। আমরা এ বিষয়ে সরকারের অবস্থানের ওপর পূর্ণ আস্থা রাখতে চাই।

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে হাইকোর্ট একটি রায় দিয়েছেন। যদিও সেই রায় এখনো চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টে আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি নিষ্পত্তি হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল।

সর্বশেষ - জাতীয়

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

ইরানের ওপর মার্কিন হামলা: ১৫ বছরের পরিকল্পনার ‘চূড়ান্ত পরিণতি’

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা

ডাকসু নির্বাচনে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দীন

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে অস্ত্র বহন নিষিদ্ধ, মেট্রো স্টেশন আংশিক বন্ধ

ভাষা আন্দোলনের ডাক মমতার

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রস্তুত

শিক্ষা অব্যবস্থাপনার প্রতিবাদে সচিবালয় ঘেরাও শিক্ষার্থীদের