সোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি ক্যাম্পাসে অস্ত্র বহন নিষিদ্ধ, মেট্রো স্টেশন আংশিক বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:২০ পূর্বাহ্ণ


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় লাইসেন্সধারী অস্ত্রসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই সময়ের মধ্যে কেউ নিয়ম ভেঙে ক্যাম্পাসে অস্ত্র আনলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া, ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পুরো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারবেন

ক্যাম্পাস প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বা হল পরিচয়পত্র, গ্রন্থাগার পরিচয়পত্র বা পে-স্লিপ (১ম বর্ষের ক্ষেত্রে) ব্যবহার করে প্রবেশ করতে পারবেন। ভুয়া পরিচয়পত্র শনাক্তে QR Code স্ক্যানিংয়ের মাধ্যমে ভোটার ভেরিফিকেশন ব্যবস্থা চালু থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিতভাবে খোলা থাকবে ৮ থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত। এই সময় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, জরুরি সেবা–নিয়োজিত যানবাহন এবং কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের (বাংলা একাডেমি, পরমাণু শক্তি কমিশন, বিশ্ববিদ্যালয়ের ব্যাংক) কর্মকর্তা–কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

ডিএমপি সব পক্ষকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে নির্বাচনী পরিবেশ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ থাকে।

সর্বশেষ - জাতীয়

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আশাবাদী বিএনপি মহাসচিব

একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং চট্টগ্রাম বন্দরে

সিলেটে চোরাকারবারী ধাওয়ার সময় নৌকাডুবিতে নিহত বিজিবি সদস্যের লাশ উদ্ধার

মহেশপুর সীমান্তে সাবেক শিক্ষামন্ত্রীর ভাগ্নে আটক

জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ

আটক হওয়ার দুই ঘণ্টা পর মুক্ত রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলের পরিবারকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূস

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

নোবেল শান্তি পুরস্কারে আগ্রহ, নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন ট্রাম্পের