শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

তারেক রহমানের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

আজ শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারা এই সাক্ষাৎ করেন।

এই সাক্ষাতের পর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ এবং স্বাক্ষর করতে এসেছিলেন এবং একই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তাদের কথা বলার সুযোগ হয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা তারা ব্যক্ত করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং তাদেরকে সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সমঅধিকার, সেটাকে তিনি (খালেদা জিয়া) একেবারে খুবই উচ্চ পর্যায়ে রক্ষা করেছেন। এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সেটির ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। ওনাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তো এখানে উনিও (তারেক রহমান) তাদেরকে একই কথা ব্যক্ত করেছেন। উনি একটা কথা বলেন যে, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ট এই বিভাজনটির ভেতরে উনি যেতে চান না। বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ এই কথার উপরে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চান এবং আগামী দিনে সবার সমঅধিকার নিশ্চিত হবে সেটা তাদেরকে তিনি নিশ্চিত করেছেন।’

সর্বশেষ - জাতীয়

আলোচনা সভায় বক্তারা হেফাজতে নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন

নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দারুণ জয়

প্রতিরক্ষা ভেদ করে ইরানের ড্রোন হামলায় ‘বিস্মিত’ ইসরায়েল

আবুধাবিতে ৮৩ কোটির লটারি জিতলেন বাংলাদেশি

গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন দাবির বিরুদ্ধে ফ্রান্সের কঠোর বার্তা

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৫০ জনের বেশি

ওআইসি শ্রম সম্মেলনে শ্রমজীবী মানুষের কল্যাণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় জড়ো হচ্ছেন লাখো মুসল্লি

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জালিয়াতির অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত