বুধবার , ২২ জুলাই ২০২৬ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

রাজধানীর মিন্ট রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমীর ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সাথে তাকে সংগঠন থেকে বহিস্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ - জাতীয়

একনেকে ১৩ প্রকল্পে ৮ হাজার কোটি টাকার অনুমোদন

সৌদি অনুদানে নির্মিত হবে ৮ আইকনিক মসজিদ: ২৪৪ কোটি টাকা দেবে রিয়াদ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শুল্ক কমানোর দাবি বিজিএমইএ’র

দেশের রাজনীতিতে ‘সুবাতাস’ বইবে লন্ডন বৈঠকের পর: রিজভী

রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কলকাতায় গোপন ঘাঁটি গেড়েছে পলাতক আওয়ামী নেতারা

নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ