শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

কলকাতায় গোপন ঘাঁটি গেড়েছে পলাতক আওয়ামী নেতারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ

কলকাতার এক ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নীরবে গড়ে উঠেছে পলাতক আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি। বাংলাদেশের ক্ষমতায় থাকা সময় শীর্ষ পদে থাকা বহু নেতা এখন আশ্রয় নিয়েছেন এই অঞ্চলে, যাদের উপস্থিতি বাইরে থেকে সহজে টের পাওয়া যায় না।

স্থানীয় একটি বাণিজ্যিক ভবনের অষ্টম তলায় সাইনবোর্ডহীন ছোট একটি অফিসে চলছে দলীয় বৈঠক ও কার্যক্রম। প্রভাবশালী এই দলটির বিদেশভিত্তিক কর্মকাণ্ড সম্পর্কে সাধারণ মানুষ তো বটেই, দলের বহু কর্মীও অবগত নন। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম সম্ভব নয় বলে স্বীকার করেছেন দলটির কিছু নেতা।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কলকাতা ও আশপাশে জড়ো হয়েছেন অন্তত ৮০ জন সাবেক ও বর্তমান সংসদ সদস্য, মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা নেতা, এমনকি অবসরপ্রাপ্ত সামরিক ও পুলিশ কর্মকর্তা। কেউ ভাড়া ফ্ল্যাটে থাকছেন, কেউ সপরিবারে এসেছেন, আবার কেউ ভার্চুয়ালি অংশ নিচ্ছেন দলীয় কার্যক্রমে।

এক বছর ধরে আওয়ামী লীগের কার্যক্রম মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে সীমাবদ্ধ—হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও লাইভ স্ট্রিমে দেশের ভেতরে থাকা কর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে। দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠকও হয়েছে, যদিও আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

ভারতে থাকা এই নেতাদের অর্থায়ন নিয়ে প্রশ্ন উঠলেও তারা দাবি করছেন, প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়রা সহায়তা দিচ্ছেন। বর্তমানে অনেকেই সীমিত আয়ে জীবনযাপন করছেন, তবে দেশে ফেরার আশা এখনও ছাড়েননি। দলের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের বলেছেন, “লড়াই ছাড়া উপায় নেই, সময় ঠিক করে রাজনীতি হয় না।”

সর্বশেষ - জাতীয়

ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি ট্রেন যাত্রীরা

চট্টগ্রামে কুকি-চিনের ২০ হাজার ৩০০ ইউনিফর্ম উদ্ধার, গ্রেপ্তার ৩

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি টাকা

নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার মারিয়া কোরিনার হাতে; ট্রাম্পকে উৎসর্গ

খালেদা জিয়ার জন্য প্রস্তুত সমাধিস্থল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

রাহুল গান্ধীর সঙ্গে চায়ের আড্ডায় ৭ ‘মৃত’ ভোটার

সাবেক সচিব শহীদ খান গ্রেফতার, সন্ত্রাসবিরোধী মামলায় ডিবির অভিযান

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিএনপি

হজ ব্যবস্থাপনা ২০২৫: অর্থ ফেরত পাবেন হাজীরা, ২০২৬-এ খরচ কমবে