বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

আন্দোলনের মধ্যেই বিশেষ ঘোষণা মোদির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৩, ২০২৬ ৬:৪৯ পূর্বাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ক্রমেই বাড়ছে। বুধবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বৃহস্পতিবার সকাল থেকে নিরাপত্তাজনিত কারণে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর মাঝেই আন্দোলন নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোদি লিখেছেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি। যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার একদিন পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সর্বশেষ - জাতীয়

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

সৌদি আকাশপথ ব্যবহার করে কাতারে হামলা চালাল ইসরায়েল

মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ ও হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এফডিসি–কারওয়ান বাজার সড়ক জুড়ে অবৈধ বাসস্ট্যান্ড, তীব্র যানজট

ক্ষমতার পূর্ণ ব্যবহার না করতে পারলে পদত্যাগ করবেন ড. ইউনূস

আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে আতঙ্কের কিছু নেই: আমীর খসরু

মহেশপুর সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ