বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

কারাগারে ফিরলেন দীপু মনি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন শেষে কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫৮ মিনিটতে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান ও মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়।

 

 

জানাজা শেষে দীপু মনিকে প্রিজন ভ্যানে করে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ কারাগারের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৫টা ৫৮ মিনিটতে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।এর আগে বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রিজন ভ্যান।

 

 

উল্লেখ্য, দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

 

 

প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন দীপু মনি। কার্যক্রম শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে আনা হয়।

সর্বশেষ - জাতীয়

সাতক্ষীরায় ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় ট্রাম্পের নীতিগত অনুমোদন

হিট প্রকল্পে অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ শাবিপ্রবি শিক্ষকদের

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬৪২৯ মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে

সীমান্তে বিএসএফের আগ্রাসন আর বরদাস্ত নয়: এনসিপি’র হুঁশিয়ারি

ভাষা আন্দোলনের ডাক মমতার

আরাকানে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৮, আহত বহু

লালমনিরহাটে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে জালিয়াতির অভিযোগ, জামায়াত নেতার বিরুদ্ধে তদন্ত

জুলাই আন্দোলনকারীদের পাইকারিভাবে দায়মুক্তি দেয়ার বিরুদ্ধে আনু মুহাম্মদ