শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

সাতক্ষীরায় ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় বিদ্যুতের মূল গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার সকাল ১১টা ১০ মিনিটে সদর উপজেলার বিনাপোতা এলাকার ১৩২/৩৩ কেভি স্টেশনে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, বিকেলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, ওভারহিট বা শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

সর্বশেষ - শিক্ষা