শুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

আরাকানে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ১৮, আহত বহু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

শিশুদের শিক্ষালয়েই মৃত্যু নেমে এলো আকাশ থেকে। মিয়ানমারের আরাকান রাজ্যের বোর্ডিং স্কুলে শুক্রবার ভোরে সেনাবাহিনীর বিমান হামলায় প্রাণ হারায় অন্তত ১৮ জন, আহত ২০-এর অধিক।
স্কুলটি হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে শতাধিক মানুষ ছিল সেখানে। বিস্ফোরণে ভবনের বড় অংশ ভেঙে পড়ে, চারপাশে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহ। নিহতদের মধ্যে শিশু শিক্ষার্থীও রয়েছে।
স্থানীয়রা জানায়, এমন নৃশংস হামলা আগে কখনো দেখেনি তারা। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে এমন হত্যাযজ্ঞ আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা