শনিবার , ৭ জুন ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

দেশে ফিরলেন মির্জা ফখরুল, নির্বাচন ঘোষণায় হতাশ বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৭, ২০২৫ ১:২১ পূর্বাহ্ণ

চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, “বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়। সেটাই আশা ছিল যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, গোটা জাতি হতাশ হয়েছে এপ্রিলে নির্বাচনের ঘোষণায়।”

শুক্রবার রাতে মির্জা ফখরুলের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বাংলাদেশ সময় রাত ১১টায় থাইল্যান্ড থেকে ঢাকার উদ্দেশে রওনা হন মির্জা ফখরুল এবং রাত ১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা ছিল।

এর আগে, চোখের স্বাস্থ্যগত জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে বিএনপি মহাসচিব গত ১৩ মে দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হয়েছিলেন।

সর্বশেষ - জাতীয়

চবি চাকসু ভোট গণনা শুরু, নিরাপত্তায় বিজিবি মোতায়ন

পড়ালেখা ও কর্মজীবনে এআই-এর ১০টি কার্যকর ব্যবহার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

তফসিলের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল

শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

শহীদ হাদির কবর জিয়ারতে আজও মানুষের ঢল

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

বায়ু দূষণে বাংলাদেশিদের আয়ু কমছে সাড়ে পাঁচ বছর

লিবিয়া থেকে আরও বাংলাদেশি ফেরাতে দূতাবাসের উদ্যোগ