বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ | ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

তফসিলের মধ্য দিয়ে বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে এ দেশের জনগণ জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। এবং সেই নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কখনোই কোনো শঙ্কা ছিলো না।

বিএনপি বরাবরই বলে এসেছে নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি।

সর্বশেষ - শিক্ষা

দায়িত্ব শেষ করলেই বাঁচব’ — আইন উপদেষ্টা আসিফ নজরুল

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

মেঘলার ১২ বাস আটক ঢাকা কলেজের শিক্ষার্থীদের

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

অকৃতকার্য এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ১৫ দিনের মধ্যে: শিক্ষামন্ত্রী

রবীন্দ্রনাথকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরব ছাত্রদল নেতা কাফি

সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাই রাজকন্যা

মস্কোতে পুতিনের আমন্ত্রণে সাড়া দিলেন না জেলেনস্কি

উন্নয়ন হবে মূল লক্ষ্য : মির্জা ফখরুল