শুক্রবার , ১৩ জুন ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৩, ২০২৫ ৩:৩৫ পূর্বাহ্ণ

ইরানের রাজধানী তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা নূর নিউজ জানিয়েছে, এই বিস্ফোরণ ইসরায়েলের হামলার ফল হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস দুইটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ভেতরে হামলা চালিয়েছে।

ইসরায়েল আনুষ্ঠানিকভাবে হামলার কথা স্বীকার করে বলেছে, ইরানের পরমাণু ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মজুদে তারা ‘অগ্রিম প্রতিরক্ষামূলক হামলা’ চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, ভোর ৩টা থেকে ইসরায়েলজুড়ে কেবল জরুরি কাজকর্ম চালু রাখার নির্দেশনা জারি হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান, সভা-সমাবেশ ও অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেরুজালেম পোস্টের খবর অনুসারে, ইসরায়েল ঘোষণা করেছে তারা ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা শুরু করেছে। ফলে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে জনগণকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আইডিএফ দাবি করেছে, ইরানের কাছে এত ইউরেনিয়াম মজুদ আছে যা দিয়ে কয়েক দিনের মধ্যে অন্তত ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। সম্প্রতি ইসরায়েল দাবি করছে, ইরান, হিজবুল্লাহ ও হামাসসহ একাধিক মিত্র গোষ্ঠী মিলে ইসরায়েলে ব্যাপক হামলার পরিকল্পনা তৈরি করেছে। বর্তমান পরিস্থিতিকে ‘পেছনে না ফেরার মোড়’ বলে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠকে অংশ নিয়েছেন।

এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি। তবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - জাতীয়

এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রিত্বের বিপক্ষে বিএনপি

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

বাংলাদেশের অব্যাহত সহানুভূতির জন্য কৃতজ্ঞ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল

আমরা যেন আর অবহেলিত না থাকি : পানিসম্পদ মন্ত্রী

সন্ত্রাসবিরোধী আইনের মামলা মেহেদী-শান্তাসহ ৬ জনের জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে ইউএনও’র গাড়ি বহরে হামলা ও ভাঙচুর: উত্তপ্ত পরিস্থিতি

জাকসু নির্বাচন বর্জন, দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষকও

উত্তরা বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক

স্বৈরাচার পতনের পর কার্যকর গণতন্ত্র গড়ার আহ্বান ফখরুলের