বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারেরও বেশি হাজি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

হজ পালন শেষে সৌদি আরব থেকে বৃহস্পতিবার (১৯ জুন, ২০২৫) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৩২ হাজার ৩৭০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৯৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৭ হাজার ৭৭৫ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৮২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১১ হাজার ৭৪২ জন হাজি, সৌদি এয়ারলাইনস ১৩ হাজার ৮৪৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৬ হাজার ৭৭৯ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত ৩২ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। মক্কায় ২১ জন, মদিনায় ১০ জন এবং আরাফায় ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল গত ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন এবং আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে।

সর্বশেষ - জাতীয়

উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের রাষ্ট্রীয় সম্মান ও পরিবারকে পূর্ণ সহায়তার আশ্বাস সরকারের

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

ফ্রান্সে কাপড়ের ব্যাগে লুকিয়ে কারাগার ত্যাগ, কর্তৃপক্ষের গাফিলতি স্বীকার

খুলনায় ৯টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ২৫৫ কোটি টাকার অনুমোদন

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যেকোনো অভিযানের জন্য প্রস্তুত’

ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা রিট আবেদন বাতিল

ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী নিয়োগ

জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে: রুমিন ফারহানা

হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে ফেসবুক পেজ, নেপথ্যে কি ভারত?

রমজানের আগেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন