বুধবার , ২ জুলাই ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

৩২টি চলচ্চিত্রকে ৯ কোটি টাকা সরকারি অনুদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করতে সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জন্য মোট ৯ কোটি টাকা সরকারি অনুদান দেওয়া হচ্ছে ৩২টি চলচ্চিত্রকে। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিটি ৭৫ লাখ টাকা করে এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিটি ২০ লাখ টাকা করে অনুদান পাচ্ছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে পৃষ্ঠপোষকতা দিতে প্রতি বছরের মতো এবারও এ অনুদান দেওয়া হচ্ছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এই অনুদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

যেসব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান পাচ্ছে, তার মধ্যে রয়েছে শিশুতোষ শাখায় ‘রবিনহুডের আশ্চর্য অভিযান’, প্রামাণ্যচিত্র শাখায় ‘মায়ের ডাক’, রাজনৈতিক ইতিহাস শাখায় ‘জুলাই’, সাংস্কৃতিক ইতিহাস শাখায় ‘রুহের কাফেলা’। এছাড়া সাধারণ শাখায় ‘পরোটার স্বাদ’, ‘খোঁয়ারি’, ‘জীবন অপেরা’, ‘জলযুদ্ধ’, ‘কবির মুখ The Time Keeper’, ‘কফিনের ডানা’, ‘নওয়াব ফুজুন্নেসা’ ও ‘জুঁই’ অনুদান পেয়েছে।

অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শিশুতোষ শাখায় ‘মন্দ-ভালো’, প্রামাণ্যচিত্র শাখায় ‘ফেলানী’, ‘ঝুঁকির মাত্রা’, ‘জীবনের গান’; রাজনৈতিক ইতিহাস শাখায় ‘হু হ্যাজ মেইড আস ফ্লাই’, ‘ভরা বাদর’, ‘১২৩০’; সাংস্কৃতিক ইতিহাস শাখায় ‘বৃন্দারাণীর আঙুল’ এবং সাধারণ শাখায় ‘একটি সিনেমার জন্য’, ‘দাফন’, ‘সাতীর’, ‘মাংস কম’, ‘গগন’, ‘অতিথি’, ‘বোবা’, ‘অদ্বৈত’, ‘আশার আলো’, ‘গর্জনপুরের বাঘা’ উল্লেখযোগ্য।

সর্বশেষ - জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ১০৬টি মামলায় চার্জশিট

গভর্নর পদে ৬৭ বছরের বয়সসীমা তুলে দিয়ে সংসদে বিল পাস

নির্বাচনের আগে দুর্নীতি দূর করার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ২৫০, আহত ৫০০

চৌদ্দগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াতের আলোচনা সভা

দীর্ঘ বিরতির পর বাংলাদেশে নেদারল্যান্ডস, শুরু হচ্ছে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা: ড. কামাল

পলাতক হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে

অবৈধ সংযোগ বন্ধ ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে স্মারকলিপি