সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও
📢 এখানে আপনার বিজ্ঞাপন দিন
বিজ্ঞাপনের আকার সর্বোচ্চ: 1080 × 200 px

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃত ২৫০, আহত ৫০০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ণ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি ও আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। shallow depth হওয়ায় ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ হয়ে ওঠে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নোরগাল জেলা। সেখানে শত শত মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সঠিক পরিসংখ্যান পেতে সময় লাগছে। কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই, আবার কোথাও ভূমিধস ও বন্যার কারণে রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, “আমরা একটি বৃহৎ উদ্ধার অভিযান শুরু করেছি। শত শত মানুষকে সাহায্যের জন্য মোতায়েন করা হয়েছে।”

তালেবান সরকারের এক কর্মকর্তা জানান, একটি গ্রামেই অন্তত ২১ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। প্রদেশের বহু এলাকায় এখনও আফটারশক অনুভূত হচ্ছে।

এদিকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চেয়েছে আফগান সরকার। হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ ও আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।

ভূমিকম্পের প্রভাব রাজধানী কাবুল এবং পার্শ্ববর্তী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে

সর্বশেষ - শিক্ষা

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসছে ইসি

মানসিক চাপে বিপর্যস্ত মার্কিন যুদ্ধজাহাজের নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

গুলশান-বনানী পূজামণ্ডপের থিম ‘জলজ’, গুরুত্ব পাবে জলজ জীববৈচিত্র্য ও জল সংরক্ষণ

জাকসু নির্বাচন বর্জন, দায়িত্ব ছাড়লেন তিন শিক্ষকও

সংস্কার সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই: সারজিস আলম

বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ: ফখরুল

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

জামালপুরের মাদারগঞ্জে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: ৭.৩ মিলিয়ন ঘনফুট চাপে গ্যাস উত্তোলন

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ইইউ

হাসিনার প্রেস কনফারেন্স ও ভারতের দায়িত্ব অস্বীকার