বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

৫৩ বছরে এমন সুযোগ আসেনি, হেলায় হারানো যাবে না: ড. আলী রীয়াজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩, ২০২৫ ৮:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ মন্তব্য করেছেন যে, ৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। তিনি বলেন, অনেক অন্যায়, অত্যাচার ও নিপীড়নের মধ্য দিয়ে এই সুযোগটি আমরা পেয়েছি, এটি হেলায় হারানো যাবে না।

রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয়ে একমত হয়ে জুলাই সনদ তৈরির লক্ষ্যে আজ দ্বিতীয় দফার নবম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ আলোচনার আনুষ্ঠানিক সূচনা হয়।

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে তিনি বলেন, “আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে, অন্যদের কি পরিমাণ আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এ পর্যায়ে এসেছি সেটা আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখতে হবে। হাজারো মানুষের আত্মত্যাগই যেন হয় আমাদের দিক-নির্দেশক।”

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত আছেন বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টি।

সর্বশেষ - জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি তেলের দাম

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে দুদকের আবেদন

এইচ-ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিম বন্ধ করবে বিটিআরসি

জুলাই মাসের প্রথম ১৩ দিনে প্রায় ১২০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আয়

গাজা শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের বিলম্ব কৌশলের অভিযোগ কাতারের

রিজার্ভ বেড়ে ৩১.৪৩ বিলিয়ন ডলার