রবিবার , ৩১ মে ২০২৬ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

লুডু খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ণ

ফরিদপুরের সালথায় লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাইদিয়া গ্রামের একটি চায়ের দোকানে কয়েকজন যুবক বাজিতে লুডু খেলছিলেন। খেলার একপর্যায়ে জয়-পরাজয় ও বাজির টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার জেরে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘাতের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বাড়িঘরেও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেছেন।

 

সর্বশেষ - জাতীয়