রবিবার , ৩১ মে ২০২৬ | ৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

আশুলিয়ায় শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩১, ২০২৬ ৬:৫১ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ মে) আশুলিয়ার হাবিব কনভেনশন হলে সাভার থানা, সাভার পৌর ও আশুলিয়া থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এছাড়া সাভার-আশুলিয়া বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় দেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক বলে বক্তারা উল্লেখ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে একটি সমৃদ্ধ, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

তিনবার বিচ্ছেদ, তবুও বিয়েতে বিশ্বাস অটুট শ্রাবন্তীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

অপ্রয়োজনীয় কথা না বলার অঙ্গীকার করে ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন

বৈরী আবহাওয়ায় নৌ চলাচল ব্যাহত: বরিশাল ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

ফিরে দেখা ৩৫ বছর আগের রাষ্ট্রপতি নির্বাচন কেমন ছিল

যেন-তেন নির্বাচন চায় না জাতি: জামায়াত আমির

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু