বৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫ | ১৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

বাংলাদেশের যুবাদের দাপুটে জয়, দক্ষিণ আফ্রিকান যুবাদের লড়াই বৃথা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

জাওয়াদ, মোহাম্মদ আবদুল্লাহ ও রিজান হোসেনের অর্ধশতকে ভালো সংগ্রহ গড়ার পর পেসার ইকবাল হোসেনের ৩ উইকেট এবং রিজানের সময়োপযোগী ব্রেকথ্রুতে দক্ষিণ আফ্রিকান যুবাদের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশের যুবারা। জাওয়াদ ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭০ রান করে আউট হন। এরপর মোহাম্মদ আবদুল্লাহ (৭৬ বলে ৭ চারে ৬৩) ও রিজান হোসেন (৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩) দুজনেই অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে দলের সংগ্রহ বাড়ান। ফরিদ হাসান ২১ বলে ১৬ ও দেবাশিস সরকার ১৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দক্ষিণ আফ্রিকান যুবাদের শুরুতেই ধাক্কা দেন পেসার ইকবাল হোসেন, যিনি মাত্র ৫ রানের মধ্যে ২ উইকেট তুলে নেন। জরিখ ফন শালক্‌ভিক রানের খাতা খোলার আগেই সামিউন বশিরের হাতে ক্যাচ দেন এবং ইকবাল আরমান মানাককে বোল্ড করেন। ড্যানিয়েল বসম্যান (১৭ রান) ও মুহাম্মদ বুলবুলিয়া ৩৭ রানের জুটি গড়লেও, রিজান বসম্যানকে ফিরতি ক্যাচ নিয়ে জুটি ভাঙেন।

জেসন রোলসের কনকাশন বদলি হিসেবে নামা ভিহান প্রিটোরিয়াস ৯ বলে ৬ রান করে স্বাধীন ইসলামের বলে এলবিডব্লিউ হন। প্রোটিয়াদের হয়ে একাই লড়াই চালিয়ে যান মোহাম্মদ বুলবুলিয়া, যিনি ৭৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৭২ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে ফিরে যান। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ৭ ওভারে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ১৯ জুলাই এবং তৃতীয় ওয়ানডে ২২ জুলাই অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - জাতীয়

ঢাকা-চাঁদপুর-বরিশাল রুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু নিহত

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা নির্দেশ

পুতিন-কিম বৈঠকের পর ‘ফরেনসিক ক্লিনিং’, নজরে কিমের নিরাপত্তা কৌশল

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হতে চায় সাবেক আইজিপি

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ কেসুমা

সিডনির কাছে বিমান দুর্ঘটনা, তিনজনের প্রাণহানি