বুধবার , ২১ মে ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ণ

জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত সম্প্রতি তার কণ্ঠ নকল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের প্রতারণার বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

হানিফ সংকেত তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “গত কিছুদিন ধরে লক্ষ্য করছি, একটি প্রতারক চক্র ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের উপস্থাপনার অংশ ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ডায়াবেটিস সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করছে।”

তিনি আরও বলেন, “এআই কৃত্রিমভাবে যত সূক্ষ্মতার পরিচয়ই দিক না কেন, একটুখানি লক্ষ করলেই বোঝা যাবে এটা আসল নয় নকল। আমার কণ্ঠ অনুকরণ করলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণ ভিনদেশের।” হানিফ সংকেত জোর দিয়ে বলেন যে, তিনি কখনোই কোনো বিজ্ঞাপনচিত্রে অংশ নেননি, তাই এই ধরনের এআই বা প্রযুক্তিনির্ভর কোনো বিজ্ঞাপন দেখে কেউ যেন বিভ্রান্ত না হন। তিনি হুঁশিয়ারি দেন, যারা এই ধরনের প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহারের মাত্রা এতটাই বেড়েছে যে প্রযুক্তিগত প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।” তিনি আরও লেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রদর্শন করতে পারলেও, এর অপব্যবহারের ফলে অনেক অঘটন ঘটছে এবং অনেকেই বিড়ম্বনার শিকার হচ্ছেন।

নিজের পোস্টে ব্রিটিশ তারকাদের কপিরাইট আইন হালনাগাদ করার আহ্বানের প্রসঙ্গও উল্লেখ করেছেন হানিফ সংকেত। পোস্টের শেষে তিনি এআই নিয়ে নীতিমালা তৈরির আহ্বান জানান, যেন কেউ এই প্রযুক্তির অপব্যবহার করতে না পারে।

সর্বশেষ - জাতীয়

১২ ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির

জাফলংয়ে পর্যটক-স্থানীয়দের হাতাহাতি: ইউএনও’র দুঃখ প্রকাশ

ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল নেই: মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিচ্ছে ইসি

শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বৃদ্ধি আজ থেকেই

চিন্তার স্খলন রোধে বিশুদ্ধ জ্ঞানচর্চা ও সহনশীলতার আহ্বান

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

সাবেক গভর্নর আতিউর রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতের অংশ নেওয়ার আশা প্রকাশ করলেন প্রেস সচিব

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ