মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে আহত ও প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তী সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এ কারণেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান গতকাল সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।

সর্বশেষ - জাতীয়