শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

তারেক রহমান দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন। তিনি মনে করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন, তা শুধু রাজনৈতিক সংস্কারেই নয়, স্বাস্থ্যখাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের পথ তৈরি করবে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতির মধ্যে বাস করছি যেখানে পারস্পরিক হিংসা ও বিদ্বেষ সমাজের প্রতিটি স্তরে জায়গা করে নিয়েছে। এই কালচার আমাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এ অবস্থা থেকে বের হয়ে নতুন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে।”

সরকারের নীতি নিয়ে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান ওষুধশিল্প নীতি জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচিতে এমন দিকনির্দেশনা রয়েছে যা দেশের প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনতে পারে। এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে জনগণের জীবনমান উন্নত হবে এবং একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সর্বশেষ - জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কি না, দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত

অর্ধেক দামে চাল-আটার জন্য ভোর থেকেই লাইনে নিম্ন আয়ের মানুষ

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

কানাডায় নৌকাডুবি: বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন ও বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতির মৃত্যু

সাইবার সুরক্ষা অধ্যাদেশে পরিবর্তন, ডিজিটাল আইনের সব মামলা বাতিল

ইউরোপের সিদ্ধান্ত: রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা বন্ধ

অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ

শ্রম ইস্যুতে ইউনূসের সঙ্গে জাপানি সংসদীয় দলের আলোচনা

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা