মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যেকোনো অভিযানের জন্য প্রস্তুত’

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ৭:০৩ পূর্বাহ্ণ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না এবং যেকোনো নতুন সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার (১৪ জুলাই, ২০২৫) তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে ফোনালাপে নাসিরজাদেহ বলেন, “ইরান এই অঞ্চলে যুদ্ধ অথবা নিরাপত্তাহীনতা ছড়াতে চায় না, তবে আক্রমণকারীদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও নির্ভুল প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না।”

জবাবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, “আমরা যুদ্ধবিরতিতে সন্তুষ্ট এবং পারমাণবিক ইস্যু নিয়ে এমন একটি যৌক্তিক চুক্তি হওয়া উচিত যা ইরান ও গোটা অঞ্চলের জন্য উপকারী হবে।”

অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে ফোনালাপে নাসিরজাদেহ যুক্তরাষ্ট্র ও “ইহুদিবাদী সরকারের চাপিয়ে দেওয়া অন্যায্য যুদ্ধে” ইরানকে সমর্থনের জন্য মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ইরান আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য দেশ। আমরা এই যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করি এবং শুরু থেকেই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এসেছি।” তিনি চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐক্য, সাহস এবং সক্ষমতারও প্রশংসা করেন।

সর্বশেষ - জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনৈতিক দলগুলোর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

ভোক্তা পর্যায়ে কমেছে জ্বালানি তেলের দাম

ডাকসু নির্বাচন গণতন্ত্রের বড় পদক্ষেপ: আসিফ নজরুল

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ৬০ দিন বাড়লো

এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনা দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

তারেক রহমানের প্রস্তাব: রমজানের আগেই হোক জাতীয় নির্বাচন

যুদ্ধে মৃতের সংখ্যা কত, জানাল ইরান

ত্যাগীদের দিয়েই দল গঠনের আহ্বান জয়নুল আবদিন ফারুকের