মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

হাজতখানা থেকে আসামি পালানোয় ছয় পুলিশ প্রত্যাহার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ

বগুড়া জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—হাজতখানার ইনচার্জ এটিএসআই গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।

তাদের পুলিশ সুপারের নির্দেশে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় আদালতের এসআই রবিউল ইসলাম বাদী হয়ে পলাতক আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতির সময় ভিড়ের সুযোগ নিয়ে রফিকুল ইসলাম পালিয়ে যায়।

সর্বশেষ - জাতীয়

ঢামেক থেকে শিশু কিনে পালানোর সময় ২ নারী আটক

‘নির্বাচন পেছালে ভয়ংকর ক্ষতি হবে’— ডা. জাহিদ

ফিলিস্তিনকে স্বীকৃতি মানে হামাসকে পুরস্কার: ট্রাম্প

১৪ বছর পর মুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল: ‘আমি এখন স্বাধীন’

জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বিরাষ্ট্রভিত্তিক রূপরেখার পক্ষে ১৪২ দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ নিয়ে খেলা চলছে

আপনাদের ভালোবাসা-সংহতি আমাদের সান্ত্বনা ও শক্তি জুগিয়েছে: তারেক রহমান

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

আসছে তীব্র তাপপ্রবাহ, ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া