বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের ভোট’ উল্লেখ করে তিনি দাবি করেন, ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল।

এদিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টা ১০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

ভোটগ্রহণ শেষে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ-৩ আসনের ড. ওসমান ফারুক ও চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট-৫ আসনের খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান ও জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

 

 

এদিকে ভোটদানে বিরত থাকার বিষয়ে গণমাধ্যমের কাছে রুমিন ফারহানা ৩টি কারণ তুলে ধরেন। প্রথম কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।

ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, ‘এত বড় একটি গণঅভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত। তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না।’

তৃতীয় কারণকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখাল। অথচ ২০১৬ সাল থেকে বিএনপি ভিশন ২০৩০-এ গলার রগ ফুলিয়ে কথা বলছে। এখন তারা বলছে, দলের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। এ রকম প্রহসনের ভোট আমি কেন দেব?’

 

 

উল্লেখ্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে ওই দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। এ ছাড়া নিজ দলের বিপক্ষে ভোট দিলেও সংসদ সদস্য পদ থাকবে না। তবে একবার শূন্য হওয়ার পর পরবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে আবার অংশ নিতে কোনো বাধা নেই।

সর্বশেষ - জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ

২০০ কোটি টাকার চেক কেলেঙ্কারিতে সাবেক এনআইসিআরএইচ পরিচালক

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বন্যা পরিস্থিতির জেরে তিন বোর্ডে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা

হেলিকপ্টার দুর্ঘটনায় ঘানার দুই মন্ত্রীসহ ৮ জন নিহত

ইরানের পরমাণু সক্ষমতা ‘ধ্বংস’ করার দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি শুরু হলো

জামায়াত ও আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খাঁন

জোবাইদা রহমান দেশে আসছেন শুক্রবার

মুষলধারে বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা