রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

ঢাকায় ২৫৪ দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী জানিয়েছেন, এ বছর রাজধানীতে ২৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৮৯টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রবিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পূজা নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রেণিভেদে প্রতিটি মণ্ডপে ১১ থেকে ৫০ জন পর্যন্ত নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল ও চেকপোস্টের বাইরে অতিরিক্ত ২ হাজার ২০০ পুলিশ মোতায়েন থাকবে।

প্রতিমা বিসর্জনের দিন বিশেষ পরিকল্পনায় আরও ২ হাজার ৪০০ অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে বলে জানান কমিশনার। তিনি বলেন, “আমাদের যথেষ্ট ব্যবস্থা আছে, কেউ দুষ্টুমি করলে আইনের আওতায় আনা হবে।”

এ ছাড়া যানজট নিয়ন্ত্রণে আলাদা ট্রাফিক পরিকল্পনা, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সোয়াত, বোম্ব ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও সিসি ক্যামেরা নজরদারিসহ বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এবি পার্টির অভিনন্দন

অভিবাসনবিরোধী বিক্ষোভে নেদারল্যান্ডসে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ত্রুটিপূর্ণ নকশা ও অপর্যাপ্ত পরীক্ষা—এই কারণেই বিস্ফোরিত হয়েছিল টাইটান ডুবোযান

পুলিশের ধাওয়া খেয়ে ৯ বস্তা গাঁজাসহ পুকুরে পড়ল মাইক্রোবাস

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

টিসিবি লিটার প্রতি ৩৫ টাকা বাড়াল তেলের দাম

চেয়ারম্যান নিয়োগে অস্থিরতা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের

জোহরান মামদানির ইসলামফোবিয়ার বিরুদ্ধে আবেগঘন বক্তব্য

‘আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করব না’

জামায়াত আমির নির্ধারিত সময়েই নির্বাচনের প্রত্যাশা