শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ: ৩০ জুলাই থেকে আবেদন শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

শিক্ষা মন্ত্রণালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও ভর্তি কার্যক্রম তিনটি ধাপে সম্পন্ন হবে

প্রথম ধাপের অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ জুলাই এবং চলবে ১১ আগস্ট পর্যন্ত। এই ধাপের ফলাফল ২০ আগস্ট রাত ৮টায় প্রকাশিত হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, যেসব কলেজের শুধুমাত্র স্থাপন অনুমতি রয়েছে কিন্তু পাঠদানের অনুমতি নেই, সেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি করা যাবে না। এছাড়াও, অনুমোদিত কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে অনুমোদনহীন ক্যাম্পাস বা বিষয়ের অধীনে ভর্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

খসড়া নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা অনলাইনে আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে। এই বছর আবেদন ফি ৭০ টাকা বাড়িয়ে ২২০ টাকা করা হতে পারে

আবেদনকারীদের মধ্য থেকে মেধা, কোটা (যদি প্রযোজ্য হয়) এবং পছন্দক্রমের ভিত্তিতে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হবে এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে।

নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে।

সর্বশেষ - জাতীয়

জুলাইয়ে প্রবাসী রেমিট্যান্স ২৩% বৃদ্ধি

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

সাবেক তিন সিইসি’র বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ দায়ের

গোপালগঞ্জে কারফিউ অব্যাহত

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী নেতাদের পুশব্যাক না করার প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী

মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে শুরু হলো বাংলাদেশে

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও