বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

৬৫৫০২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ১০ম গ্রেড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক এই গ্রেডে বেতন পাবেন।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে নেওয়া আলোচনা ও সিদ্ধান্ত পাঠানো হলো।

আলোচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করেন।

সভায় অবহিত করা হয়, রিট পিটিশন অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। এ ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি দিয়েছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এ ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।

বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।

সে অনুযায়ী সিদ্ধান্ত হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের সুপারিশ করা হলো। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে আরোপিত শর্ত (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

সর্বশেষ - জাতীয়

বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’

সাত কলেজ নিয়ে রোডম্যাপ না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৪ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নয়াপল্টনে বিএনপির বিজয় র‍্যালি

১৭ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ফের ভূমিকম্প

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিস্টের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ

মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘ব্যক্তিগত দ্বন্দ্বে ঘটেছে, রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে’ – রিজভী

ট্রাম্পের দাবি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি