বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ২১শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ভিডিও

ইসরায়েল-হামাসের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী সকল জিম্মি মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য নিশ্চিত করেছেন। চুক্তি সই হওয়ার পর গাজার খান ইউনিসে ফিলিস্তিনি যুবকদের মধ্যে উল্লাস দেখা গেছে। চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ওয়াশিংটনে নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন, যার কপি ইসরায়েল, হামাস, মিসর ও কাতারের কাছে পাঠানো হয়েছিল। পরে হামাস ৩ অক্টোবর সম্মতি প্রদান করে এবং ৪ অক্টোবর ট্রাম্প ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে নির্দেশ দেন। ৬ অক্টোবর মিসরের শারম আল শেখে বৈঠক শেষে দুই পক্ষ চুক্তিতে সই করে।

চুক্তির বিস্তারিত বিষয় এবং পরবর্তী বাস্তবায়নের ধাপ পরবর্তীতে ঘোষণা করা হবে, তবে ট্রাম্প আশা করছেন এই সপ্তাহের শেষে মধ্যপ্রাচ্যে সফর করতে পারবেন।

সর্বশেষ - জাতীয়

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

ইরান-ইসরায়েল যুদ্ধ: পোশাক শিল্পে নতুন সংকট

টাইগারদের দুর্দান্ত বোলিং, ১০৩ রানে অলআউট ডাচরা

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন নবম দিনে

হাদিকে গুলির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

সেনা অভ্যুত্থানের পর মাদাগাস্কারের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত

জনগণের মত উপেক্ষা করে সরকার চালানো যায় না

সোহরাওয়ার্দী কলেজে সাংবাদিক সমিতির স্টুডিও ভাঙচুর ও দখলের অভিযোগ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের অনুমতি পেল রাষ্ট্রপক্ষ