সোমবার , ২০ অক্টোবর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা নির্দেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ

দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড এড়াতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)

রবিবার মাউশির প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরে এক নোটিশে বলা হয়, অফিস বা প্রতিষ্ঠান ত্যাগের সময় রুমের সব সুইচ, ফ্যান, লাইট, কম্পিউটার বন্ধ রাখা ও এসির প্লাগ খুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে

নোটিশটি সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান, জেলা ও উপজেলা শিক্ষা অফিস এবং মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন। এরপর চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানা ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

সর্বশেষ - জাতীয়

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার লন্ডন যাওয়া পেছাল, নতুন তারিখ নির্ধারণ

প্রকৌশলীদের দাবিতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

জাওয়াদের ব্যাটিং ঝড় ও বোলারদের দাপটে বড় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ

তিস্তার পানি বিপৎসীমার উপরে: চরাঞ্চলে আতঙ্ক, নিম্নাঞ্চল প্লাবিত

ঢামেক থেকে শিশু কিনে পালানোর সময় ২ নারী আটক

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে : নাছির

আগস্টে রেমিট্যান্স প্রবাহে বড় উত্থান