বুধবার , ২১ মে ২০২৫ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

ইশরাককে মেয়র হিসেবে দেখতে চায় বিএনপি, রায় ঘোষণা পর্যন্ত চলবে রাজপথে অবস্থান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ


বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ (বুধবার) রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখের কাছে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) রায় ঘোষণা না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা রাস্তাতেই অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাবেন। নেতা-কর্মীদের ক্লান্তি এড়াতে থানাভিত্তিক সময় ভাগ করে দেওয়া হয়েছে। যেমন, আজ রাত ১০টা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু থানার নেতা-কর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় থাকবেন। এরপর রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত অন্য থানার নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেবেন।

ইশরাক হোসেনের সমর্থকেরা গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন। গতকাল (মঙ্গলবার) অন্তর্বর্তী সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়। গতকাল বিকেলে বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ও ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন।

আজ সকাল ১০টা থেকে হাইকোর্ট সংলগ্ন মৎস্য ভবন ও যমুনার প্রবেশমুখে (কাকরাইল মসজিদ সংলগ্ন) অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। এতে ঢাকা মহানগর উত্তর, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের নেতা-কর্মীরাও অংশ নেন।

বিএনপির হাজার হাজার নেতা-কর্মী প্রথমে মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে এই পথ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। পরে কাকরাইল মসজিদ সংলগ্ন যমুনার প্রবেশমুখে অবস্থান নিলে এই এলাকা হয়েও যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার সড়কটি বন্ধ ছিল। এর আগে বিকেল চারটার দিকে বৃষ্টি নামলেও বিএনপির নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান চালিয়ে যেতে দেখা গেছে।

সর্বশেষ - জাতীয়

ঈদ ছুটিতেও শুল্ক স্টেশন খোলা, সচল থাকবে কাস্টম হাউস

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

আগে বিচার, সংস্কার, তারপর নির্বাচন

প্রথমবারের মতো দেশে পটেটো ফেস্টিভ্যাল আলু খাতে সংকট উত্তরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্য

যানজটের সৃষ্টি হয়েছে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায়

ড. ইউনূসের পদত্যাগের খবরে দেশজুড়ে আলোড়ন: দলগুলো চায় নির্বাচনের রোডম্যাপ

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

সব দাবি মেনে নিল মোদি সরকার, আন্দোলন প্রত্যাহার ককরোচ পার্টির

২ দিনের রিমান্ডে সেলিনা হায়াৎ আইভী