শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

গুলিবিদ্ধ হাদিকে নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

এদিকে হাদিকে নিয়ে শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে নিজের ফেজবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’

এর আগে একটি মোটরসাইকেলে ২ জন এসে হাদিকে গুলি করেন। এরপর মোটরসাইকেলটি দ্রুত চলে যায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে।

এদিকে হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, হাদিকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে দুপুরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।’

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমরা শুনেছি, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’

সর্বশেষ - জাতীয়

গাজায় বাণিজ্যিক কার্যক্রমে আংশিক ছাড়: ইসরায়েলের ঘোষণা

ন্যাম বৈঠকে যোগ দিতে উগান্ডা গেলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

সকাল থেকে কর্মবিরতিতে অচল এনবিআর

ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আসিফ-নাহিদ

প্রতারণা-দখলবাজির অভিযোগে তৌহিদ আফ্রিদি ও তার বাবার বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ প্রবাসী বাংলাদেশি নিহত

এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের আপিলের রায় আজ

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজিরার নির্দেশ: পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

প্রথমবারেই কপাল খুলল প্রবাসীর, জিতলেন ২০ মিলিয়ন দিরহাম!