শনিবার , ৯ মে ২০২৬ | ১৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

বিএসএফের গুলিতে কলেজছাত্রসহ ২ বাংলাদেশি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে এক কলেজছাত্রসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) রাত ১১টা ৫ মিনিটের দিকে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেন। মুরসালিন স্থানীয় গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ ব্যাটালিয়ন শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে প্রায় ১৫ জনের একটি বাংলাদেশি দল চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। সেখান থেকে ফেরার পথে বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, এ সময় বাংলাদেশিরা বিএসএফ সদস্যদের ওপর চড়াও হলে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুটি ছররা গুলি ছোড়েন। এতে মুরসালিন ও নবীর হোসেন গুলিবিদ্ধ হন। বিএসএফ তাদের উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তবে নিহত মুরসালিনের পরিবারের দাবি ভিন্ন। স্বজনরা জানান, শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি মুরসালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যান। পরে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তিনি নিহত হন।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মরদেহ বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছে। মরদেহ দুটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের প্রক্রিয়া চলমান রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

সর্বশেষ - জাতীয়

ইরানের পরমাণু সক্ষমতা ‘ধ্বংস’ করার দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তাব নাকচ করল মিয়ানমার

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন অব্যাহত

এনসিপিতে অস্বস্তি, জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী কৌশল নিয়ে তীব্র মতবিরোধ

ডিসেম্বরে তফসিল, রবিবার থেকে সংলাপ শুরু ইসির

আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

পাক হামলায় ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে গেল আফগানিস্তান

জুলাই আন্দোলনের ১০৬ মামলার চার্জশিট

এশিয়া কাপে আজ বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের অগ্রগতির কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা