শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. খেলাধুলা
  2. ভিডিও

এশিয়া কাপে আজ বাংলাদেশ-মালয়েশিয়া মুখোমুখি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৯, ২০২৫ ৩:২৬ পূর্বাহ্ণ


এশিয়া হকির সর্বোচ্চ আসর এশিয়া কাপে এবারের অংশগ্রহণটা বাংলাদেশের জন্য চমকই বলা যায়। নিয়ম অনুযায়ী সুযোগ পাওয়ার কথা ছিল না। এএইচএফ কাপে সেমিফাইনালে ওমানের কাছে হেরে বাংলাদেশ ছিটকে পড়েছিল। কিন্তু পাকিস্তান আয়োজক ভারতকে কেন্দ্র করে নাম প্রত্যাহার করলে তাদের জায়গা পেয়ে যায় বাংলাদেশ।

আজ ভারতের বিহারে শুরু হচ্ছে আট জাতির এই আসর। উদ্বোধনী দিনেই মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে রেজাউল করিমদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। আগামীকাল তাইপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে লাল-সবুজরা, আর ১ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে শেষ গ্রুপ ম্যাচ।

বিশ্লেষকদের মতে, শক্ত প্রতিপক্ষ মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য হবে ব্যবধান কমিয়ে খেলা। বাস্তবসম্মত আশা একমাত্র চাইনিজ তাইপের বিপক্ষে জয়। শেষ চারে ওঠা কঠিন হলেও টপ ফাইভে থেকে বিশ্বকাপ হকির বাছাইপর্ব খেলার স্বপ্ন দেখছে দলটি।

এদিকে দল গঠন নিয়েও রয়েছে বিতর্ক। অভিজ্ঞ তিন খেলোয়াড়কে বাদ দেওয়া ও কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফেডারেশনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে।

সর্বশেষ - জাতীয়

বাংলাদেশি শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া

ডাকসু নির্বাচন: শেষ মুহূর্তের চূড়ান্ত প্রচারণায় প্রার্থীরা

এবার জামায়াতের সঙ্গে জোটে সম্মতি দিয়ে নাহিদকে ১৭০ নেতার চিঠি

ভারতেই থাকবেন কি না, সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: এস জয়শঙ্কর

কোরবানির ঈদ কবে? বার্তা দিল মধ্যপ্রাচ্যের এক দেশ

খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার

স্থবির দেশীয় বাণিজ্য, বন্দরগুলোতে তীব্র অচলাবস্থা

দেড় লাখ পুলিশ সদস্যের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

আরপিও সংস্কারে চূড়ান্ত সুপারিশে বৈঠকে নির্বাচন কমিশন

মানবতাবিরোধী অপরাধ মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ