রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ | ১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
  1. ভিডিও

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার দিবাগত রাতে তার নিউইয়র্ক যাত্রা নির্ধারিত রয়েছে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে ২ অক্টোবর দেশে ফিরবেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে বিগত এক বছরের সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরবেন।

এছাড়া ৩০ সেপ্টেম্বর তিনি ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলনেও অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির আখতার হোসেন এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির।

সর্বশেষ - জাতীয়

বয়স বাড়লে পুরুষদের মস্তিষ্ক দ্রুত ছোট হয়, নারীদের তুলনায় ক্ষয় কম

বিশ্বে সবচেয়ে সুখী দেশের শীর্ষে আবারও ফিনল্যান্ড, কিন্তু কেন?

কাল থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু

বাল্টিক সাগরে রাশিয়ার পারমাণবিক টহল অভিযান

খামেনির সরাসরি হুমকি: যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি

ইরানে মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তার

বাংলাদেশ-ভারত বৈঠক: পুরানো বন্ধুত্বে নতুন ছোঁয়া, তবে অস্বস্তিও রয়ে গেলো

জিএম কাদেরের বাসভবনে হামলা: সেনা তলব, বৈষম্যবিরোধী ও বিএনপি নেতাদের জিজ্ঞাসাবাদ

কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঐকমত্য কমিশন বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট