মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ | ৪ঠা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. রাজনীতি
  2. ভিডিও

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৫, ২০২৫ ৬:৫৭ পূর্বাহ্ণ

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সোমবার (১৪ জুলাই, ২০২৫) এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে ডা. জাহিদ বলেন, “কে কাকে লাল কার্ড দেখাবে, তা ঠিক করবে জনগণ। কে কী বলেছে, তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিকেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন ডা. জাহিদ। তিনি বলেন, “বিএনপি ষড়যন্ত্রে পা দিতে চায় না, প্রতিউত্তরও দিতে চায় না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না। আমরা অপরাধীদের বিচার চাই। দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক— এটাই বিএনপির অবস্থান। বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না।”


profile picture

সর্বশেষ - জাতীয়

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

দুর্গোৎসবে হিলি সীমান্তে দুই বাংলার মিলনমেলা

৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিএনপির ‘বিজয় র‍্যালি’

জোহরান মামদানির ইসলামফোবিয়ার বিরুদ্ধে আবেগঘন বক্তব্য

ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর: রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ ও ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ

ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

“ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি’র চার মাসব্যাপী প্রস্তুতি শুরু”

শাহজালাল বিমানবন্দরের কার্গোতে আগুন নিয়ন্ত্রণে রোবট ব্যবহার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০, আহত ৩৮৮