শুক্রবার , ৪ এপ্রিল ২০২৫ | ৩১শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. বিনোদন
  2. ভিডিও

সালমান খানের অনুরাগী গ্রেফতার, অস্ত্র আইনে কঠোর ব্যবস্থা পুলিশের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৫ ৫:৪৬ পূর্বাহ্ণ

বলিউড সুপারস্টার সালমান খানের অনুরাগী আজম আনসারি এখন বড় বিপাকে। তাকে দেখতে নাকি সালমান খানের মতোই লাগে, এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ‘কনটেন্ট’ তৈরি করেন তিনি। তবে এবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই ভক্ত।

গত মঙ্গলবার (১ এপ্রিল) লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকা থেকে আজম আনসারিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি রাস্তা আটকে লোকজনের সঙ্গে তর্ক করছিলেন এবং হাতে বন্দুক নিয়ে ভিডিও তৈরি করছিলেন।

আজমের ইনস্টাগ্রামে এক লাখের বেশি অনুসরণকারী রয়েছে। গ্রেফতারের পর পুলিশ ভ্যান থেকেই একাধিক ভিডিও পোস্ট করেন তিনি। এক ভিডিওতে বলেন, “আমি শুধু এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু পুলিশ তুলে নিয়ে গেছে।”

পুলিশ জানিয়েছে, আজমের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০২২ সালে শেষ হয়ে গেছে। অন্যদিকে, আজম অভিযোগ করেন, “আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। যদি কেউ আমাকে গুলি করে দেয়, তার দায় কে নেবে?”

তিনি আরও বলেন, “রাতে পুলিশ আমাকে মারধর করেছে। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন— আমি কী ভুল করেছি?”

সব ভিডিওতেই তিনি সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন। তবে সালমান খানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

সর্বশেষ - জাতীয়